×

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে ৩ দিনে ৭৪টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:১৩ এএম

মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে ৩ দিনে ৭৪টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা।

ফ্লাইট বাতিলের পাশাপাশি বেশ কিছু উড্ডয়নের সময় পরিবর্তন করা হয়েছে বলে জানানো হলেও বাস্তবে অনেক ফ্লাইটের যাত্রা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই অভিযোগ করছেন, ফ্লাইট সংক্রান্ত সঠিক ও সময়োপযোগী তথ্য পাওয়া যাচ্ছে না যার কারণে অনিশ্চয়তা আরো বেড়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরো পড়ুন : দোহা, দুবাই, আবুধাবি ছাড়াই মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলবে

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট।

রোববার (১ মার্চ) বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০ এ। সেদিন জাজিরা এয়ারওয়েজের দুইটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুইটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কাতার এয়ারওয়েজের দুইটি, সালাম এয়ারের দুইটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, কুয়েত এয়ারওয়েজের দুইটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট বাতিল করা হয়।

সোমবার (২ মার্চ) আগাম ঘোষণা অনুযায়ী আরো ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি এবং গালফ এয়ারের দুইটি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এই সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক রুটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরো পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সমাজকল্যাণমন্ত্রী একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App