×

জাতীয়

বীরযোদ্ধা মেজর হাফিজকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

বীরযোদ্ধা মেজর হাফিজকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে নিয়ে পাকিস্তানের একটি সংবাদ পোর্টালের মিথ্যাচার নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ওয়েসাইট ছাড়াও ‘স্টার্টআপ পাকিস্তান’ নামের ওই পোর্টালের ফেসবুক ও ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায়, তারা বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত একজন সেনা-কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশের মন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছে।

সেনাবাহিনীতে কর্মরত মেজর হাফিজ উদ্দিন ১৯৭১ সালে ছিলেন প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একজন অফিসার। ৩০ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। জামালপুরের কামালপুর বিওপির (সীমান্তচৌকি) আক্রমণ, গৌরীপুরসহ সিলেটের বিভিন্ন অঞ্চলে দুঃসাহসী সব যুদ্ধে অংশ নেন। জীবন-মৃত্যুর মুহূর্তের নাটকীয়তায় হারিয়েছেন কয়েকশ সহযোদ্ধাকে, আহত হয়েছেন নিজেও। মুক্তিযুদ্ধে দুঃসাহসিক সব অভিযানের জন্য ‘বীরবিক্রম’ খেতাবে ভূষিত হন হাফিজ উদ্দিন।

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ। যিনি বাংলাদেশের মানুষের কাছে মেজর (অব.) হাফিজ নামেই পরিচিত। ছেলেবেলা থেকেই ফুটবলে হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬১ সালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্বিভাগ ফুটবলে টানা দুটি হ্যাটট্রিক করায় ছড়িয়ে পড়ে তার নাম। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচ ছিলেন সাহেব আলী। তিনি হাফিজকে সুযোগ করে দেন ঢাকা লিগে ফায়ার সার্ভিস দলে খেলার। তারপর ঢাকা ওয়ান্ডারার্স হয়ে ১৯৬৭ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ সালে অবসর নেওয়া পর্যন্ত তিনি কাটিয়েছেন প্রিয় সাদা-কালো শিবিরে।

১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন হাফিজ। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলেন। একমাত্র বাঙালি হিসেবে হাফিজ উদ্দিন এশিয়ান কাপ খেলতে যান রেঙ্গুনে। ঢাকায় সৌদি আরবের বিপক্ষে খেলেছেন। পাকিস্তান জাতীয় দলের হয়ে একাধিকবার ইরান আর তুরস্ক সফর করেছেন। তুখোড় ফরোয়ার্ড হাফিজ উদ্দিন ঢাকা ফুটবল লিগে প্রথম ডাবল হ্যাটট্রিকের নজির গড়েন। ১৯৭৩ সালে ফায়ার সার্ভিসের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল মোহামেডান। সব গোলই করেছিলেন তিনি। অ্যাথলেট হিসেবে ১৯৬৪-৬৬ পর্যন্ত টানা তিন মৌসুম পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মরুর বুকে চীনের ‘পারমাণবিক দুর্গ’, নতুন উদ্বেগে যুক্তরাষ্ট্র

মরুর বুকে চীনের ‘পারমাণবিক দুর্গ’, নতুন উদ্বেগে যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App