×

জাতীয়

ডিসি মাসুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

ডিসি মাসুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের ওপর ‘পুলিশের হামলা’র ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং তদন্ত চলাকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ‘নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান’ প্ল্যাটফর্ম। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য থানায় যায়। তবে শাহাবাগ থানার ডিউটি অফিসার ‘কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে’ অভিযোগপত্র জমা নেয়নি বলে জানান শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের একজন, নৃবিজ্ঞান বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিয়া ফাহমিন বলেন, আমরা ভেতরে গিয়েছিলাম অভিযোগপত্র জমা দিতে, সেখানে ডিসি ছিলেন না। তাই আমরা ডিউটি অফিসারের কাছে অভিযোগপত্র জমা দিতে যাই। কিন্তু তিনি কোনও পুলিশ সদস্যের বিরোদ্ধে অভিযোগপত্র জমা নিতে রাজি হননি।

তিনি আরও অভিযোগ করেন, লিখিত অভিযোগের আগে মৌখিক অভিযোগ করতে চাইলে সেটিও নিতে রাজি হননি পুলিশ।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শাহবাগ থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের পক্ষে আনুষ্ঠানিক ক্ষমা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ডিসি মাসুদসহ হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থী আনিয়া ফাহমিন বলেন, ডিসি মাসুদকে পদে বহাল রেখে সুষ্ঠু বিচার সম্ভব নয়। যার নির্দেশে এই ঘটনা ঘটেছে, তাকে দায়িত্বে রেখে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। তদন্ত কমিটির নিরপেক্ষতার স্বার্থে তাকে অপসারণ করতে হবে।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App