×

জাতীয়

প্রধানমন্ত্রীর ফোনে অপহরণের এক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

প্রধানমন্ত্রীর ফোনে অপহরণের এক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী উদ্ধার

ছবি: সংগৃহীত

সচিবালয়ের কর্মকর্তা খন্দকার শামীমের ছেলেকে অপহরণকারীরা মারধর করে ৫০ হাজার টাকা চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ফোনে অপহরণের এক ঘণ্টার মধ্যে ছেলেটিকে  নিরাপদে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র স্কুলের প্রধান ফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ৪/৫ জনের একদল অপরাধী তাকে তুলে নিয়ে জোড়পুকুরের সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং তার বাবাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

কাঁদতে কাঁদতে সচিবালয়ের কর্মকর্তা সেই শিক্ষার্থীর বাবর প্রধানমন্ত্রীর দপ্তরে ছুটে যান এবং প্রধানমন্ত্রীকে সরাসরি ঘটনার বিস্তরিত জানান। 

এর পরপরই প্রধানমন্ত্রী নিজে ফোন করে পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। এর পরপরই মুক্তিপণ দাবি করা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

রমনা জোনের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে এই সফল অভিযান সম্পন্ন হয় বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App