×

জাতীয়

ভোটার দিবস উদযাপন করবে ইসি, দেশজুড়ে কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

ভোটার দিবস উদযাপন করবে ইসি, দেশজুড়ে কমিটি গঠন

ছবি : সংগৃহীত

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন উপলক্ষে সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে কেন্দ্রীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত এসব কমিটি দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, আট বিভাগে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইসির প্রশাসনিক অঞ্চল কুমিল্লা ও ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি আঞ্চলিক কমিটি করা হয়েছে। জেলা পর্যায়ে ৬৪ জন জেলা প্রশাসককে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে ৪৯৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি করা হয়েছে। এছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় ভোটার দিবস নির্ধারণ করেছে। খুব শিগগিরই দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হবে। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আখতার আহমেদ স্বাক্ষরিত সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নির্বাচন ভবন, ইটিআই ভবন এবং বাগান ও ফোয়ারা চত্বরে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হবে। কেন্দ্রীয়ভাবে ১০টি উপকমিটিও গঠন করা হয়েছে, যারা পৃথক পৃথক দায়িত্ব পালন করবে।

কেন্দ্রীয় পর্যায়ে ৩৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দিবসের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সার্বিক তদারকি করবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমন্বয়, দিবসের প্রতিপাদ্য নির্ধারণ, মাঠপর্যায়ের কর্মসূচিতে দিকনির্দেশনা প্রদান এবং তদারকির দায়িত্বও এ কমিটির ওপর ন্যস্ত থাকবে। এছাড়া ব্যানার, ফেস্টুন, লিফলেট ও পোস্টারের মাধ্যমে প্রচারণা, ব্যয়-প্রাক্কলন প্রস্তুত এবং প্রয়োজনীয় উপকমিটি গঠন ও সদস্য কো-অপ্ট করার কাজও করবে কেন্দ্রীয় কমিটি।

আরো পড়ুন : জরুরি ভিত্তিতে দুই হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ

বিভাগীয় পর্যায়ে ২৬ সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ২৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যেখানে সদর জেলার জেলা নির্বাচন কর্মকর্তারা সদস্যসচিব হিসেবে থাকবেন। জেলা পর্যায়ে ২৯ সদস্যের কমিটিতে জেলা নির্বাচন কর্মকর্তা সদস্যসচিব এবং উপজেলা পর্যায়ে ২৫ সদস্যের কমিটিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, দেশের ১৬ বছর পূর্ণ হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসির এনআইডি অনুবিভাগ। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, ১৬ বছর বয়স হলেই নাগরিকদের নিবন্ধন তথ্য গ্রহণ করা হবে এবং তারা এনআইডি পাবে। বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে। এতে অগ্রিম তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং তারা এনআইডি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App