×

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘হু’ বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

‘হু’ বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতা সুস্থ-সবল জাতি গঠনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করছি, যেখানে ডাব্লিউএইচওর সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

 ডা. আহমেদ জামশেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনার প্রশংসা এবং আগামীতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App