×

জাতীয়

জীবন রক্ষায় চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ডাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

জীবন রক্ষায় চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ডাক

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনে অমিল হওয়ায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?  না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। 

পোস্টে আরো লেখেন, দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মার্কিন রাষ্ট্রদূত ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App