×

জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: বরিশালে তথ্যমন্ত্রী

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: বরিশালে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: কাগজ প্রতিবেদক

বরিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ জিয়াউর রহমান-এর সময়কার খাল খনন কর্মসূচি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো ভরাট ও মৃতপ্রায় হয়ে পড়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এখন তারেক রহমান-এর নেতৃত্বে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল পুনঃখননের ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, সরকার কোনো দলীয় রাষ্ট্র গঠন করতে চায় না। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার থাকবে, না হলে থাকবে না; তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। আমলা ও পুলিশ প্রশাসনকে জনগণের জন্য কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিন বরিশাল ছাড়াও ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও জানান, সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই করা হবে।বরিশালের এই কর্মসূচি সেই বৃহৎ পরিকল্পনার অংশ। পাশাপাশি পরিবেশ উন্নয়ন ও বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু হয়েছে এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App