×

জাতীয়

একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন যেদিন

ছবি : সংগৃহীত

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান এবং অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক বিতরণ করবেন এবং বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : দূষণে বিপর্যস্ত ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে বসবাসকারীরা

এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তে প্রকাশকদের একটি অংশ স্বস্তি প্রকাশ করলেও ভিন্নমতও রয়েছে।

এদিকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতার অভিযোগ এবং সময় স্বল্পতার কারণ দেখিয়ে অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App