×

জাতীয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের টালি অফিস রোডের একটি বাসা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টালি অফিস রোডের একটি বাসার পাঁচতলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারী, কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগোয়ান গ্রামের  জলিল রহমানের মেয়ে আনিশা ফেরদৌসী (২২)। তিনি রাজধানীর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের পঞ্চম সেমিস্টারে শিক্ষার্থী ছিলেন। বর্তমানে হাজারীবাগের টালি অফিস রোডের একটি ভবনের পাঁচতলায় থাকেন তিনি।

নিহতের বাবা বলেন, পরিবারের কাউকে না জানিয়ে নিজের পছন্দে সেলিম নামের একজনকে বিয়ে করে। বিষয়টি এ নিয়ে পারিবারিক কলহ চলছিলো। এর জেরেই আজ বিকেলে কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আনিশা। এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App