×

জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতির ‘জিরো টলারেন্স’: শিক্ষা প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতির ‘জিরো টলারেন্স’: শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এর অন্তর্গত সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘তিনি নিজে যেমন দুর্নীতি করবেন না, তেমনি তার মন্ত্রণালয়ের কোনো স্তরে কাউকে দুর্নীতি করার বিন্দুমাত্র সুযোগও দেবেন না।’

তার বক্তব্যে সততার ওপর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, “আগামী ৫ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা কেউ খুঁজে পাবে না। আমি ঘোষণা দিচ্ছি, আমি নিজে দুর্নীতি করবো না এবং আমার অধীনে থাকা কাউকে দুর্নীতি করতে দেবো না।”

তিনি আরো বলেন, ‘দেশকে ভালোবাসার প্রকৃত প্রমাণ কেবল রাজনৈতিক স্লোগানে নয়, বরং কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই দিতে হয়। শিক্ষা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম দূর করতে তিনি প্রতিটি দপ্তরে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেন।’

শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার ভিত্তি দুর্বল হলে কোনো জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তিনি ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’- এই ৩ মূলনীতির ওপর ভিত্তি করে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন। 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাতৃভাষা বাংলা ও গণিতে দক্ষতা অর্জন না করলে শিক্ষার্থীর বনিয়াদ শক্ত হয় না। এ ক্ষেত্রে প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের করা হবে।’

প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, ‘ইংরেজি বা তৃতীয় কোনো ভাষা শেখার আগে প্রতিটি শিক্ষার্থীকে বাংলা ভাষায় সঠিক জ্ঞান থাকা বাধ্যতামূলক করতে হবে। এই লক্ষ্য অর্জনে যেকোনো ধরনের প্রশাসনিক গাফিলতি বা আর্থিক অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি কর্মকর্তাদের সতর্ক করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App