আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললো চেয়ারম্যান, মারলো ছাত্রদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এই ঘটনার কয়েক ঘণ্টা পর কার্যালয়টিতে পুনরায় তালা মারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়টি হঠাৎ খুলে পতাকা উত্তোলন করে। এরপর সেখানে তারা কিছু সময় অবস্থান করেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তারা সেখানে গিয়ে অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন।
মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ঘটনার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসটি পুনরায় বন্ধ করে দিয়েছি। বর্তমানে অফিসটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনভাবেই কাউকে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দেয়া হবে না।’
