×

জাতীয়

‘প্রভাতফেরিতে গিয়ে জামায়াত নিজেদের রিব্র্যান্ডিং করলো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

‘প্রভাতফেরিতে গিয়ে জামায়াত নিজেদের রিব্র্যান্ডিং করলো’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে যাওয়ায় বিশ্বাস না করলেও এখন সেখানে যাওয়া শুরু করেছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ‘রিব্র্যান্ডিং’ বা নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে রূপকল্প নিয়ে কাজ করছেন, সেখানে আমরা পরিবর্তনের চিত্র দেখতে পাচ্ছি। গতকাল একটি সুন্দর দৃশ্য দেখলাম, জামায়াত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে। এটি একটি কমপ্লিট রিব্র্যান্ডিং। তারা আসলে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, জামায়াত শহীদ মিনারে যাওয়ার প্রথায় বিশ্বাসী না হলেও বর্তমান প্রেক্ষাপটে তারা এই যাত্রা শুরু করেছে।

শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের চিরাচরিত প্রথার বাইরে এসে ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার শপথ নিতে হবে শিক্ষকদেরই। তিনি গুরুত্বারোপ করেন যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে শিক্ষা দেন, তবে একজন শিশুও ঝরে পড়বে না। বর্তমান শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আমূল পরিবর্তন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App