মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয় নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরো পড়ুন: মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন: তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী
সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন।
