মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস, ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।
তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলার অধিকার এবং নিজস্ব ইতিহাস স্মরণ করার গুরুত্ব শেখায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ দিনে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
