×

জাতীয়

প্রধানমন্ত্রীকে টিআইবি

দল শুদ্ধীকরণে সর্বোচ্চ প্রাধান্য দিন, অন্যথায় দেশবাসী হতাশ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

দল শুদ্ধীকরণে সর্বোচ্চ প্রাধান্য দিন, অন্যথায় দেশবাসী হতাশ হবে

ছবি : সংগৃহীত

সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ হিসেবে উল্লেখ করে গুরুতর অপরাধকে বৈধতার অজুহাতে উপস্থাপনের অভিযোগে সড়ক পরিবহন, রেল ও নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এ ধরনের দুর্নীতি-সহায়ক অপচেষ্টা রোধে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ শুদ্ধীকরণে সর্বোচ্চ প্রাধান্য দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে টিআইবি এ উদ্বেগ ও আহ্বান জানায়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে ব্যাখ্যা দিয়েছেন, তা দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিপরিষদের সদস্যদের ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। তিনি উল্লেখ করেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতাহার ও সরকারপ্রধানের জাতির উদ্দেশে ভাষণে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের যে অঙ্গীকার করা হয়েছিল, তার মাত্র ৪৮ ঘণ্টা না পেরোতেই পরিবহন খাতের ‘ক্যান্সার’ হিসেবে পরিচিত চাঁদাবাজিকে সুরক্ষার ইঙ্গিতবাহী মন্তব্য অত্যন্ত হতাশাজনক। এর মাধ্যমে মন্ত্রী নিজ দলের অঙ্গীকার ও সরকারপ্রধানের দৃঢ় অবস্থানকে বিব্রতকরভাবে অবমূল্যায়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে বিদ্যমান চাঁদা সংস্কৃতিকে ইতিবাচকভাবে উপস্থাপন এবং তার পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে চাঁদাবাজির মতো অনৈতিক ও যোগসাজশভিত্তিক দুর্নীতিকে কার্যত বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর সরাসরি ভুক্তভোগী পরিবহন খাতসংশ্লিষ্ট পেশাজীবী ও সাধারণ মানুষ, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ অবৈধতার বোঝা বহন করেন। মালিক ও শ্রমিক কল্যাণকে বৈধতার অজুহাত হিসেবে দাঁড় করানোকে তিনি বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বলেন, এটি দীর্ঘদিনের বিশৃঙ্খল ও নৈরাজ্যপূর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার অপতৎপরতার শামিল।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ নামে গ্রহণযোগ্যতা দেওয়া হলে বিআরটিএ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, আইন-শৃঙ্খলা, বিচার, পাসপোর্ট, ভূমি ও প্রশাসনসহ সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, ব্যাংক ও বিদ্যুৎ খাতেও একই যুক্তির প্রয়োগ ঠেকানো কঠিন হয়ে পড়বে। নবগঠিত সরকার যদি দুর্নীতি প্রতিরোধ ও কার্যকর নিয়ন্ত্রণের ঘোষণাকে জনতুষ্টিমূলক বুলি হিসেবে না দেখে বাস্তবায়নে আন্তরিক হয়, তবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান এবং যথাযথ প্রক্রিয়ায় তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করে টিআইবি।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা পূরণে দলীয় শুদ্ধীকরণ ও সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দলের ভেতরে একাংশের আত্মঘাতী কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনগণ হতাশ হবে। এতে এমন শক্তি লাভবান হতে পারে, যাদের ভাবাদর্শ ও লক্ষ্য দেশের মৌলিক চেতনা ও আত্মপরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, সঠিক প্রাধান্য নির্ধারণের এখনই সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App