×

জাতীয়

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: ডাকটিকিট অবমুক্ত ও বৃক্ষরোপণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: ডাকটিকিট অবমুক্ত ও বৃক্ষরোপণ

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।

সরকারি কাজে গতিশীলতা আনতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন আগেই। সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করলেন তারেক রহমান।

কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কোনো জাঁকজমকপূর্ণ প্রটোকল ছাড়াই তিনি কার্যালয় চত্বরে প্রবেশ করেন।


নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন। দেশের প্রধানমন্ত্রীকে এতটা কাছে পেয়ে ও নাম ধরে ডাকতে দেখে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

অফিসে প্রবেশের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি’সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিন দাপ্তরিক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানানো হয়েছিল, সরকারি কার্যক্রমের গতি বাড়াতে প্রধানমন্ত্রী এখন থেকে শনিবারেও অফিস করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App