×

জাতীয়

শেরপুর-১

ফলাফল নিয়ে আপত্তি, আদালতে যাচ্ছেন বিএনপির প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

ফলাফল নিয়ে আপত্তি, আদালতে যাচ্ছেন বিএনপির প্রার্থী

ছবি: সংগৃহীত

শেরপুর-১ (সদর) আসনের ফল নিয়ে ‘আপত্তি’ তুলে আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল ইসলামের কাছে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।

প্রিয়াঙ্কা বলছেন, ভোটে নানা অনিয়মের অভিযোগ ও ফল নিয়ে আপত্তির কথা ইতোমধ্যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এবার নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে যাবেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি একটি কেন্দ্রে ৭টি ভোট, আরেকটি কেন্দ্রে ২৭টি ভোট, ৩৯টি ভোট, ৪৯ টি ভোট, ৯৬টি ভোট পাই, যা কোনোভাবে বিশ্বাসযোগ্য না।’

সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা ফলাফলের শিটে প্রিজাইডিং অফিসারের সই-সিল না থাকা, অনেক ক্ষেত্রে পোলিং এজেন্টদের নাম, সই ও এনআইডি নম্বর না থাকার কিছু ‘প্রমাণ’ উপস্থাপন করেন।

ধানের শীষের প্রার্থীর অভিযোগ, কোনো কোন প্রার্থীর পক্ষে দলীয় কর্মীরাই প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছু ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিজেই পোলিং এজেন্টদের নাম ও সই দিয়েছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App