×

জাতীয়

সচিবদের প্রতি প্রধানমন্ত্রী

‘মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে কাজ করুন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

‘মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে কাজ করুন’

ছবি: সংগৃহীত

জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

সভা শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ নন। জনগণ জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে ম্যান্ডেট দিয়েছে, নিশ্চয়ই তারা ইশতেহারকে পছন্দ করেছেন। সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সে জন্য সকল সচিবদের অনুরোধ করেছেন এবং মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন।’

বৈঠক সাড়ে চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিট চল।

সালেহ আহমেদ জানান, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, জনগণের প্রত্যাশা ইশতেহারেই বলা আছে। এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App