সচিবালয়ে ববি হাজ্জাজ
‘আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি : সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ২০ কোটি মানুষকে দেখিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পুরো পরিকল্পনায় আমরা কাজ করবো।’
ভবিষ্যৎ পরিকল্পণা নিয়ে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিটি জায়গায়- প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনালসহ এমন কোনো জায়গা নেই যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেগুলো আছে। অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ণ নিয়ে কাজ করছি।’
