×

জাতীয়

মন্ত্রণালয় ছাড়ার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছেড়ে গেছেন গানম্যান ও চালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

মন্ত্রণালয় ছাড়ার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছেড়ে গেছেন গানম্যান ও চালক

ছবি : সংগৃহীত

সদ্য দায়িত্ব শেষ করা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যক্তিগত গানম্যান ও গাড়িচালক শেষ কর্মদিবসের আগেই পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, নতুন সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে দায়িত্ব নিতে হলে গানম্যান ও চালকরা আগেভাগেই অব্যাহতি নিতে বাধ্য হয়েছিলেন।

তিনি বলেন, আমার গানম্যান আগের দিনই আমাকে জানিয়েছিল, যদি আজ তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে অন্য কোনো মন্ত্রীর সঙ্গে কাজ করতে পারবে। আমি বললাম, বিসমিল্লাহ, চলে যাও। আমার গাড়িচালকও বলেছিল, আজকে না ছাড়লে অন্য মন্ত্রীর গাড়ি চালাতে পারবে না। আমি তাকে ছাড়ার অনুমতি দিলাম।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দায়িত্ব শেষ হওয়ার পর তিনি দেশে থাকবেন এবং আপাতত বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হয়েছে।

আরো পড়ুন : নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের নিষ্ঠা ও সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, তিনি জীবনের চতুর্থ কোয়ার্টার পার করছেন এবং বাকি সময়টা পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান। এজন্য সবার দোয়া কামনা করেন।

পরবর্তীতে এক ব্রিফিংয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম দেশের গণতান্ত্রিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও তারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App