×

জাতীয়

এখন শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ: মেজর হাফিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

এখন শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ: মেজর হাফিজ

ছবি: সংগৃহীত

এখন ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ বলে মন্তব্য করেছে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘বিএনপি ভদ্রলোকের দল। আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না’

তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনোই বিঘ্নিত না হয়, সে চেষ্টা করব। নতুন-পুরোনো মিলে গঠিত নতুন মন্ত্রিসভা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছি।”

মানুষ এখন শান্তিতে থাকতে পারবে প্রত্যাশা করে তিনি বলেন, “গভীর রাতে ঠকঠক করে এসে কেউ ডেকে নিয়ে যাবে না। গুমের শিকার হবেন না। সকালবেলা পেট কেটে সিমেন্টের ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দেবে না। কারণ বাংলাদেশে মাফিয়াতন্ত্র নেই। শেখ হাসিনা বিদায় হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App