মরুর আকাশে রমজানের চাঁদ, কাল থেকে রোজা শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
মরুর আকাশে দেখা মিলল রমজানের চাঁদ। সৌদি আরবে আজ সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী কাল থেকে সেখানে শুরু হচ্ছে পবিত্র রোজা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবে ‘হারামাইন’ নামে একটি ওয়েবসাইট থেকে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ব্রেকিং নিউজ, সৌদি আরবে চাঁদ দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ সালের রমজান শুরু হবে।’
তারা আরও বলেছে, ‘আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান মুহূর্তগুলিকে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।’
এদিকে, সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারেও চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।
