×

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাঈদ খোকনের অভিনন্দন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাঈদ খোকনের অভিনন্দন বার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর, বিএনপি চেয়ার‌ম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেনস বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সাঈদ খোকন বলেন, ‘আমি আশা করি বিএনপি সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।’

সেই সঙ্গে, বিএনপি সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন এই আওয়ামী লীগ নেতা। 

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি, আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সবার জন্য স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করারও আহ্বান জানান সাঈদ খোকন।

এর আগে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App