×

জাতীয়

তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে এক অভিনন্দনপত্র পাঠান জাপানের প্রধানমন্ত্রী।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরো অগ্রগতিকে স্বাগত জানান সানায়ে তাকাইচি।

সানায়ে তাকাইচি বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি।’

বাংলাদেশ ও জাপানের মধ্যে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো নানা ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App