গণভোটের ফল স্থগিতের রিট
আদালতে লড়াই করবেন শিশির মনির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই, ওই রিটের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
শিশির মনির তার পোস্টে বলেন, ‘গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’
এদিন সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে জনস্বার্থে একটি রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়।
আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও সুপ্রীম কোর্ট সূত্রে জানা যায়।
