×

জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য ৪৭ গাড়ি আনা হলো সচিবালয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

নতুন মন্ত্রীদের জন্য ৪৭ গাড়ি আনা হলো সচিবালয়ে

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রস্তুত রাখা গাড়ি। ছবি: সংগৃহীত

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪৭টি গাড়ি আনা হয়েছে। একইসঙ্গে সম-সংখ্যক চালককেও প্রস্তুত রাখা হয়েছে।  

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি সচিবালয়ে আনা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, কতটি গাড়ি যাবে সেটা আমাদের এখনও জানানো হয়নি। গতকাল (সোমবার) ৩৭টি প্রস্তুত করা হয়েছিল, আজকে ১০টা বাড়িয়ে ৪৭টা সচিবালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আমরা সমান সংখ্যক চালককে প্রস্তুত রেখেছি। নির্দেশনা অনুসারে নতুন মন্ত্রীদের জন্য গাড়ি সংসদ ভবনে পাঠানো হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকারের শপথ মঙ্গলবার বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় হবে।

এদিন সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটির সংসদ সদস্যরা শপথ নেন। পরে সংসদীয় কমিটির সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করা হয়।

মন্ত্রীদের জন্য গাড়ি চেয়ে নির্দেশনা আসার পর সে অনুসারে গাড়ি পাঠানো হবে বলে জানা গেছে।

দুপুরে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে দেখা যায় ৪৭টি গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App