মন্ত্রিসভায় যাদের নাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ইতিহাসের সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এ সরকারের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই হচ্ছেন, এটা নিশ্চিত। কিন্তু তারেক রহমানের মন্ত্রিসভায় কে কে থাকছেন, আকার কত বড় হবে তা নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা আলোচনা। পাশাপাশি দেশের মানুষের মধ্যেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন গণমাধ্য বিভিন্ন সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। তবে এখনো কোন তালিকা চূড়ান্ত সেটি স্বয়ং তারেক রহমান ছাড়া কেউ বলতে পারেন না। তবে আগামীকাল (মঙ্গলবার) ১৭ ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রীসভার শপথের মাধ্যমে এ আলোচনার অবসান ঘটবে।
বিএনপির স্থায়ী কমিটি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের মন্ত্রিসভা প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত হবে। এতে বিগত বিএনপি সরকারের (২০০১ থেকে ২০০৬) মন্ত্রিসভার সদস্যরা যেমন স্থান পেতে পারেন, তেমনি একেবারে নবীন, অর্থাৎ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন– এমন ব্যক্তিদেরও রাখা হবে। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব থাকবে নতুন মন্ত্রিসভায়।
বিএনপি সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেনকে দেখা যেতে পারে। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অথবা মাহদি আমিনকে রাখা হতে পারে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
বিএনপির দলীয় সূত্র থেকে মন্ত্রীসভার সম্ভাব্য একটি তালিকা প্রকাশ পেয়েছে। তা আপনাদের সামনে তুলেধরা হলো-
1. তারেক রহমান (প্রতিরক্ষা)
2. মির্জা ফখরুল ইসলাম (বিমান ও পর্যটন)
3. খন্দকার মোশারফ হোসেন (বিদ্যুৎ ও জ্বালানি)
4. আব্দুল মইন খান (তথ্য ও সম্প্রচার)
5. মির্জা আব্বাস (গৃহায়ণ ও গণপূর্ত)
6. মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বস্ত্র ও পাট)
7. আব্দুল আওয়াল মিন্টু (সমাজকল্যাণ)
8. আমির খসরু মাহমুদ (বাণিজ্য)
9. সালাহ উদ্দিন আহমেদ (জন প্রশাসন)
10. আব্দুস সালাম পিন্টু (শিল্প)
11. ড. রেজা কিবরিয়া (অর্থ)
12. হুমায়ুন কবির (পররাষ্ট্র/ টেকনোক্যাট)
13. এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (স্বরাষ্ট্র)
14. মাহবুব উদ্দিন খোকন (আইন, বিচার ও সংসদ)
15. গয়েস্বর চন্দ্র রায় (সড়ক পরিবহন ও সেতু)
16. ইকবাল হোসেন মাহমুদ টুকু (কৃষি)
17. আমান উল্যাহ আমান (ডাক, টেলি যোগাযোগ)
18. ব্যারিস্টার নওশাদ জামির (খাদ্য)
19. এহসানুল হক মিলন (শিক্ষা)
20. শামা ওবায়েদ (প্রাথমিক ও গণশিক্ষা)
21. ডা. এ জেড এম জাহিদ হোসেন (স্বাস্থ্য ও পরিবার)
22. রুহুল কুদ্দুস তালুকদার (lgrd)
23. নিতাই রায় (যুব ও ক্রীড়া)
24. সানজিদা ইসলাম তুলি (মহিলা ও শিশু)
25. মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম)
26. লুৎফুজ্জামান বাবর (পানি সম্পদ)
27. শহীদ উদ্দিন চৌধুরী এনি, (প্রবাসী কল্যাণ ও বৈদিশিক)
28. জয়নুল আবেদীন ফারুক (মৎস)
29. ফজলুর রহমান (মুক্তিযোদ্ধা বিষয়ক)
30. নুরুল হক নুরু (নৌ পরিবহন)
31. আন্দালিব পার্থ (রেলপথ)
32. জোনায়েদ সাকি (ভূমি)
33. হাবিবুর রশীদ (দুর্যোগ ব্যাবস্থাপনা)
34. মাহদি আমিন (টেকনোক্যাট, বিজ্ঞান ও প্রযুক্তি)
35. ববি হাজ্জাজ (পরিকল্পনা মন্ত্রী)
36. আজিজুল বারি হেলাল (পরিবেশ, বন ও জলবায়ু)
37. শিমুল বিশ্বাস (সংস্কৃতি)
38. হুম্মাম কাদের (শ্রম ও কর্মসংস্থান)
