×

জাতীয়

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ চলমান অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিক-কর্মচারী হয়রানির অভিযোগ নিয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাসস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ। সভায় সকল বিভাগের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা বলেন, সংস্থাটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।  তথ্য মন্ত্রণালয় ও এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে। 

বক্তারা অভিযোগ করেন, পরিচালনা বোর্ডকে অকার্যকর করে রেখে সংস্থায় স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক সাংবাদিক-কর্মচারী সরাসরি এর শিকার হলেও এতদিন পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে কথা বলতে পারেননি।

সভায় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বসম্মতিক্রমে সমস্যাগুলো মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। “বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ” নামে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ রহিম উদ্দিনকে।

বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এখন সংগঠিতভাবে নিজেদের অধিকার ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার সময় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App