×

জাতীয়

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কে হবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কে হবেন?

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের রাষ্ট্রপতি শপথ পড়াবেন -এমন খবরে স্বস্তি এলেও, অস্বস্তি রয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে।

সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী, ‘সাধারণ নির্বাচনের পর নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ববর্তী সংসদের স্পিকার স্বীয় পদে বহাল আছেন বলে গণ্য হবেন। অর্থাৎ, তিনি নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার নির্বাচনে সহায়তা করবেন। যদি স্পিকারের পদ শূন্য থাকে বা তিনি কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হন, তবে পূর্ববর্তী সংসদের ডেপুটি স্পিকার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন।’

এক্ষেত্রে, ২০২৪ সালের সংসদ বিলুপ্তির পর তৎকালীন স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকায়, বর্তমানে এই বিষয়টি নিয়ে আইনি ও সাংবিধানিক আলোচনা চলছে যে, আসন্ন প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন।

তবে আশার কথা হলো, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলেও, সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়েও সংবিধানে সুস্পষ্ট সমাধান রয়েছে।

এ বিষয়ে সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী, যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের পদই শূন্য থাকে বা তারা অধিবেশনে অনুপস্থিত থাকেন, তবে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি (সাধারণত প্রবীণ কোনো সংসদ সদস্য) ওই অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন।

অর্থাৎ, বর্তমান পরিস্থিতে, যে দল সরকার গঠন করতে যাচ্ছে তাদের সঙ্গে- তথা বিএনপি’র সঙ্গে আলোচনা করেই যে কোনো একজন সংসদ সদস্যকে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্বের জন্য মনোনিত করবেন।

এখন দেখার অপেক্ষা, সংসদের প্রথম অধিবেশনে কে স্পিকারের চেয়ার অলংকৃত করেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App