×

জাতীয়

নতুন সরকার গঠন যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

নতুন সরকার গঠন যেদিন

ছবি : সংগৃহীত

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

এ কারণে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন তারা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারবেন।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। যদি তিনি তিন দিনের মধ্যে শপথ না পড়ান, তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ প্রদান করবেন।

আরো পড়ুন : তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে দেখা যায়নি। সিইসিকে দিয়ে শপথ পড়ালে গেজেট প্রকাশের তিন দিনের অপেক্ষা করতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি বিকল্প প্রস্তাব আসে, তা হলে শপথ আরো দ্রুত সম্ভব হতে পারে।

ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিমূলক কাজ শেষ হতে তিন-চার দিন লাগতে পারে। সেই ক্ষেত্রে সিইসি এএমএম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফলের গেজেট এখন জারি হয়নি। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয়ী। দুই আসনের ফল প্রকাশিত না হলেও সেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের শপথ সম্পর্কে বলা আছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ থেকে তিন দিনের মধ্যে শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ প্রদান না করতে পারেন, তবে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ প্রদান করবেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এবারের জাতীয় নির্বাচন ১২৩(৩) অনুচ্ছেদ অনুযায়ী হয়নি। সংবিধানে বলা আছে, সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এ কারণে শপথ গ্রহণের প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকতে পারে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App