×

জাতীয়

চট্টগ্রাম

জুতা কারখানায় আগুন, দগ্ধ ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

জুতা কারখানায় আগুন, দগ্ধ ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। বাকি ৪ জনের নাম জানা যায়নি।

তিন জন হলেন, নিমাই নিশি (৩০), করিম (২৮) ও মোহাম্মদ ফুরকান (২০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, জুতা তৈরির কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হন। শুক্রবার বিকেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে আনা হয়।

বর্তমানে ৭ জন হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App