×

জাতীয়

মধ্যরাতে নাহিদ ইসলাম: অপপ্রচার থেকে সাবধান থাকুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ এএম

মধ্যরাতে নাহিদ ইসলাম: অপপ্রচার থেকে সাবধান থাকুন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এ নিয়ে চলছে শেষ মুহূর্তের ক্ষণ গণনা। ভুয়া তথ্য এবং অপপ্রচারও চলছে ব্যাপকভাবে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টা ৪ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। রিউমর স্ক্যানারের একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ভুয়া তথ্য এবং অপপ্রচার থেকে সাবধান থাকুন। এমন কোনো ঘোষণা নাহিদ ইসলাম দেননি। -এডমিন’

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার রাত ৯টা ৫৭ মিনিটে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ কোনো দল বা মার্কাকে সমর্থন করে না। আপনার আসনের সব থেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। গণভোটে অবশ্যই ‘হ্যা ভোট দিন। 

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করে বিএনপি

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App