×

জাতীয়

ঢাকা-৬

টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে দুদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে, ওনার কাছে টাকা পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন।

সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুদিনের কারাদণ্ড দেওয়া হয়।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App