×

জাতীয়

উপদেষ্টা ফাওজুল

সড়কে টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারিনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

সড়কে টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারিনি

ছবি: সংগৃহীত

‘সড়কের টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারিনি, এখানে অভিজ্ঞতার শর্তের কারনে একই লোক বারবার কাজ পাচ্ছে’। এমনটাই মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) ‘এনার্জি ফর চেঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, সড়কের প্রধান সমস্যা যানজট, এছাড়া দুর্ঘটনা এবং ফিটনেসবিহীন গাড়ির পরিবেশ দূষণ। আগে ডাম্পিং করে ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করা যেতো না। এখন স্ক্যাপিং নীতিমালা করা হচ্ছে, দুই-তিনবার অপরাধ করলে স্ক্যাপিং করা হবে।

তিনি বলেন, আগে নিয়ম ছিল সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে ১ মাসের মধ্যে ক্ষতিপুরণ দাবি করতে হবে। কেউ মারা গেলে তার পরিবারের শোকের মধ্যেই একমাস চলে যায়। তাই এই সীমা বাড়িয়ে ৩ মাস করা হয়েছে।

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন মিরপুর-১০ চালুকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, বলা হয়েছিল ৫০০ কোটি টাকার উপরে খরচ হবে। এক বছরের মতো সময় লাগবে। আমরা মাত্র ১৮ কোটি টাকা খরচে ৩ মাসে চালু করেছি।

বিদ্যুতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, এখানে যাতে ভবিষ্যতে দুর্নীতি না হয় সেই বিষয়টি সীমিত করা হয়েছে। তবে দুর্নীতি নির্মূল করা কঠিন বলেও তিনি মনে করেন। দুর্নীতি কীভাবে হয়েছে তার জন্য একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। সেখানে বিস্তারিত ওঠে এসেছে। তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের মধ্যে আছে। সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ায় অনেক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভাব হয়নি বলে জানান তিনি। তবে তিনি একটি চিঠি রেখে যাচ্ছেন উল্লেখ করে বলেন, কোন জায়গা থেকে শুরু করেছি এবং কোথায় রেখে যাচ্ছি তা বর্ণনায় থাকবে।

তার অধীনে থাকা রেলপথের মূল সমস্যা লোকোমোটিভ সংকটকে চিহ্নিত করেন। তিনি বলেন, লাইন অনেক হয়েছে, কোচ নেই, লোকোমোটিভ (ইঞ্জিন) নেই। আজকে অর্ডার দিলে লোকোমোটিভ পেতে ২ বছর সময় লাগে। চীনা সরকারকে বলেছি ২০টা ইঞ্জিন ফ্রি দেয়ার জন্য। কোচের বিষয়ে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। ২০০ ব্রডগেজ কোচ আসবে, প্রথম ২০টি আগামী মার্চে আসবে।

তিনি বলেন, আগে ১ টাকা আয় করতে আড়াই টাকা খরচ হতো, এখন ১.৮৪ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। রেলওয়ে হাসপাতাল চালায়, এখানে শুধু রেলের লোকজন সেবা পেত। আমরা চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এখানে সর্বসাধারণ সেবা গ্রহণ করছে।

সময়ের অভাবে পার্বতীপুর ও সৈয়দপুরে রেলের ওয়ার্কসপকে কার্যকর করা যায়নি। ডিপিপি করেছি অর্থায়নের কারনে এগুনো যায়নি। পরবর্তী সরকার কাজটি এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন বলা হয়েছিল দেশ শ্রীলংকা হয়ে যাবে। কিন্তু এখন ভালো রয়েছে। আমরা অনেক মন্ত্রণালয়ের বকেয়া কমিয়ে এনেছি, দেশের অর্থনৈতিক অবস্থা সেই সময়ের তুলনায় ভালো হয়েছে।

উপদেষ্টা ড. ফাওজুল কবির বলেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে। যে সরকার আসবে তা স্খিতিশীল হবে এবং পূর্ণ মেয়াদ অতিবাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

বাণিজ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

দুই মামলায় জামিন পেলেন আইভী

দুই মামলায় জামিন পেলেন আইভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App