×

জাতীয়

দফায় দফায় ভূমিকম্পে কাঁপলো সিকিম, প্রভাব বাংলাদেশেও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম

দফায় দফায় ভূমিকম্পে কাঁপলো সিকিম, প্রভাব বাংলাদেশেও

ফাইল ছবি

ভারতের সিকিমে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কেঁপে ওঠে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর বিভাগের পাশাপাশি নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকা।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন হয়। ভোর ৬টা পর্যন্ত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। গভীরতা কম হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় কম্পনের পর এ ধরনের আফটারশক হওয়া স্বাভাবিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App