×

জাতীয়

শেরপুরে জামায়াত নেতা হত্যা

হাইকোর্টে ৪০ আসামির আগাম জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

হাইকোর্টে ৪০ আসামির আগাম জামিন

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে গত ৩১ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

ইরানি নৌবাহিনী কমান্ডার এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

পানির নিচে মুগডাল বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে

আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App