×

জাতীয়

বিগত ৩ নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে তদন্ত কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম

বিগত ৩ নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে তদন্ত কমিশন

ছবি : সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

রোববার (১২ অক্টোবর) জাতীয় পত্রিকায় প্রকাশিত নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।

আরো পড়ুন : নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

 কমিশনের ই-মেইলে (feedback@neic-bd.org) অথবা ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লিখিত ‘মতামত ও সুপারিশ’ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। টেলিফোনের মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে উল্লিখিত সময়ে ঢাকার শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কমিশনের টেলিফোন ০২-২২২২১৫৬৪৭ ও মোবাইল ০১৫৫০০৪২০৬০।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App