×

জাতীয়

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

গাজার উদ্দেশ্যে যাত্রা করা ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের বিষয়ে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০১৮ সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে শহিদুল আলমকে কারাগারে ১০৭ দিন আটক থাকতে হয়েছিল। সেসময় যেভাবে তিনি সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, গাজার এই মিশনেও তিনি একই অটল চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজ তিনি বাংলাদেশি জনগণের অবিচল চেতনার উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি বলেছিলাম, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে, যা মানবজাতি কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে। গাজার ট্র্যাজেডিই তার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ। শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে প্রাণ হারাচ্ছে, সম্পূর্ণ পাড়া-মহল্লা, হাসপাতাল ও স্কুল মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, “আমরা শহিদুল আলম এবং গাজার মানুষের পাশে আছি— এখন এবং সর্বদা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App