×

জাতীয়

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির প্রধান। ছবি: সংগৃহীত

পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি বা অতীতের তারিখে কার্যকর হবে- এমন পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে ‘বঞ্চনার শিকার ও অবসরে যাওয়া’ কর্মকর্তাদের আবেদন যাচাইয়ের জন্য গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি গঠিত হয়।

কমিটি তাদের প্রতিবেদনে সুপারিশ করেছে, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে।

এছাড়া আবেদন করা কর্মকর্তাদের মধ্যে ১৩২ জনকে পদোন্নতির সুপারিশ করেনি বলে উঠে এসেছে কমিটির প্রতিবেদনে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App