×

জাতীয়

গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম

গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে। সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনা চলে আসি।

তিনি বলেন, দেশ ও বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহার আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে। গোপালগঞ্জ "ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে।

এনসিপি নেতা বলেন, যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

এর আগে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে। বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি। গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App