×

জাতীয়

টোকিও সফরের সূচনা প্রধান উপদেষ্টার, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৫:২৬ পিএম

টোকিও সফরের সূচনা প্রধান উপদেষ্টার, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টোকিও সফরের সূচনা করেছেন। বুধবার (২৮ মে) জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এ সফর শুরু করেছেন তিনি।

এদিন বিকাল ৫টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারো আসো। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তারো আসোকে অবহিত করেন এবং নির্বাচনের জন্য একটি সময়সীমা ঘোষণা করেছেন বলে জানান।

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ক্ষুব্ধ তরুণ রোহিঙ্গা প্রজন্ম তৈরি হচ্ছে। আমাদের তাদেরকে আশার আলো দেখাতে হবে।’  জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের রাখাইনে তাদের নিজ আবাসে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য জাপানের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে এদিন দুপুরে টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App