×

জাতীয়

জাহাঙ্গীর টাওয়ারে আগুন: অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

জাহাঙ্গীর টাওয়ারে আগুন: অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসি'র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন এবং সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। 

কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখতে ডিএনসিসি'র সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসি'র আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে রবিবার থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App