×

জাতীয়

ধানমন্ডি ৩২ নিয়ে মোদির সঙ্গে আলোচনা সভা, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

ধানমন্ডি ৩২ নিয়ে মোদির সঙ্গে আলোচনা সভা, যা জানা গেলো

ছবি: সংগৃহীত

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের হায়দারাবাদ হাউজে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার কোনো ঘটনার নয় বরং, ২০২৪ সালের একটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷  

এই ভিডিওটি ‘তামান্না আকতার ইয়াছমিন’ নামক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচার করা হয়৷ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নরেন্দ্র মোদী রেড কার্পেটে হেটে যাচ্ছেন এবং পাশে Ahlan Modi এবং The World Is One Family লেখা রয়েছে। 

উক্ত তথ্যের সূত্রে ভারতের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘PMO India’তে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরাত সফরের অংশ হিসেবে ‘Ahlan Modi’ ইভেন্টে যোগদানের ভিডিও।

এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের ১৩-ই ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রেস রিলিজ থেকে জানা যায়, আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রায় ৪০,০০০ দর্শনার্থী নরেন্দ্র মোদীকে ওই অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। 

অন্যদিকে, রিউমর স্ক্যানার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, তামান্না ইয়াসমিন নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালনের দাবিটিও ভুয়া। প্রকৃতপক্ষে, আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমীর ছবি ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই দাবিটি করা হচ্ছে।

সুতরাং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হায়দারাবাদ হাউজে, বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার দাবিতে নরেন্দ্র মোদীর ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাত সফরের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App