×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

ড. মুহাম্মদ ইউনূস

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রবিবার (৯ ফেব্রুয়ারি) জানান, বৈঠকটি সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। দলটির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।

তবে প্রতিনিধি দলে কারা থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। 

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মির্জা ফখরুল আজ রবিবার সন্ধ্যা ৫টায় দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশব্যাপী ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App