×

জাতীয়

বিশ্ব ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

 বিশ্ব ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় যোগ দিতে আসা আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট পাঁচজন মারা গেলেন। মৃত ব্যক্তির নাম হাজী আব্দুল গফুর। তার বয়স ৭৫। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শনিবার মাগরিবের নামাজের আগে গফুর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। 

একই দিন বেলা পৌনে ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার দোস্ত মোহাম্মদেরও ছেলে মিজ আলী (৬০) হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন। তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার রাতে হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর এলাকার নওয়াব উল্লার ছেলে মো. ইয়াকুব আলী (৬০), সকালে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং দুপুরে শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) মারা গেছেন। ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ যার যার গ্রামের বাড়িতে পাঠানো হয় বলে জানান হাবিবুল্লাহ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App