×

জাতীয়

প্রেমিককে কলে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

প্রেমিককে কলে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

সাবরিনা রহমান শাম্মী

জগন্নাথ বিশ্ববিদালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা রহমান শাম্মী।

পুলিশের বরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, প্রেমিককে কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, ফাঁস দেয়ার সময় প্রেমিককে কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিহত শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে একটি রুমে একাই থাকতেন। তার পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App