×

জাতীয়

হাজারীবাগের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

হাজারীবাগের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি: ভোরের কাগজ

 রাজধানী ঢাকার হাজারীবাগে চামড়ার গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বেলা সোয়া ২টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকার সাততলা ভবনের পাঁচতলায় একটি চামড়ার গোদামে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

শাহজাহান বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে।

পরে কয়েক দফায় আরো ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।

এদিকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবির এক প্লাটুন সদস্য যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App