×

জাতীয়

ঘন কুয়াশায় মানিকগঞ্জে বন্ধ ফেরি চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

ঘন কুয়াশায় মানিকগঞ্জে বন্ধ ফেরি চলাচল

মানিকগঞ্জে ঘন কুয়াশার কারণে বন্ধ ফেরি চলাচল। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত মানিকগঞ্জ জেলার জনজীবন। বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটের ফেরি চলাচল। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টা থেকেই কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল বলে ঘাট কর্তৃপক্ষ জানায়। 

সাড়ে চারটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটি) কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা, যা জানা যাচ্ছে

এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় চারটি ফেরি। ঘাট এলাকাতে লম্বা হয় যানবাহনের সারি। এছাড়াও তীব্র শীত এবং কুয়াশায় যানবাহনের শ্রমিক ব্যবসায়ী ও যাত্রীসহ জেলার ছিন্নমূল মানুষ আছেন অতিকষ্টে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ।

ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা কেটে গেল ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App