×

জাতীয়

আর কখনই রাতে ভোট হবে না: ইসি মাছউদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

আর কখনই রাতে ভোট হবে না: ইসি মাছউদ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আর কখনই রাতে ভোট হবে না, রাতের ভোটের কল্পনাও করতে পারি না। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপের মধ্যে আসবে তখন কাজ করব। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন।

আরো পড়ুন: জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। আমরা আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

ইসি মাছউদ বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App